ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নাতির ছুরিকাঘাতে দাদি খুন ছাতকে মা-ছেলে কারাগারে

#

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ

০১ জানুয়ারি, ২০২২,  12:50 AM

news image

ছাতকে নাতির ছুরিকাঘাতে দাদি তাসলিমা বেগম (৬৫) খুন হওয়ার ঘটনায়  তাসলিমা বেগমের ছেলে বউ রানী বেগম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। নাতি  রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় হাসান(২০)কে ও পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। নিহত তাসলিমা বেগম উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী ও বুরহান উদ্দিনের মাতা।পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামী রানী বেগম বারকাহন গ্রামের বোরহান উদ্দিনের তালাক প্রাপ্ত স্ত্রী ও রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় হাসান তার ছেলে। মা’ হত্যার অভিযোগে বুধবার রাতে বড় ছেলে হৃদয় ও সাবেক স্ত্রী রানী বেগমকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বুরহান উদ্দিন। পুলিশ জানায় গত মঙ্গলবার সন্ধ্যায় বুরহান উদ্দিনের ছেলে হৃদয় তার দাদি তাসলিমা বেগমকে বাড়ী থেকে ডেকে নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ওই বৃদ্ধাকে প্রথমে ছাতক উপজেলা সদর হাসপাতালে ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, এই হত্যাকান্ডে ব্যবহার করা ধারালো ছুরি বাড়ীর পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তালিমা বেগমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।