ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন-এমপি রতন

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

৩০ ডিসেম্বর, ২০২১,  8:47 PM

news image

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, মিনিবার ফুটবল টুর্ণামেন্ট/২০২১ এর চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণ করেন এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ।


৩০ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।


তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ দৌলা, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সোবান আখঞ্জি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,  উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, মোশারফ হোসেন, সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারন অনুপম রায়, রফিকুল ইসলাম, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারন সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমূখ।

পুরস্কার বিতরণ পূর্বে অনুষ্ঠিত মিনিবার ফুটবল টুর্নামেন্টে তাহিরপুর বাজার বণিক সমিতি কে এক গোলে পরাজিত করে তাহিরপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।