ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

প্রিজাইডিং অফিসার দিয়ে ভোট চুরির নতুন কৌশল আবিষ্কার করছে আ.লীগ- মির্জা ফখরুল

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

৩০ ডিসেম্বর, ২০২১,  8:41 PM

news image

 ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মির্জা ফখরুল বলেছেন, প্রিজাইডিং অফিসার দিয়ে ভোট চুরির নতুন কৌশল আবিষ্কার করছে আ.লীগ। এখন আর সহিংস পরিবেশ তৈরির প্রয়োজন পরেনা। প্রিজাইডিং অফিসার দিয়েই ভোটের ফলাফল পাল্টে ফেলা যাচ্ছে। 

ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে আয়োজিত সমাবেশ তিনি এই এসকল কথা বলেন।

বৃহঃবার(৩০ ডিসেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলা থেকে খণ্ডখণ্ড মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। দুপুরের পর পাবলিক ক্লাব মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেশ কয়েক বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির বড় ধরনের এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।


মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দেশের ও জনগণের জন্য গণতন্ত্র রক্ষায় আপসহীন সংগ্রাম করেছেন। মিথ্যা মামলায় আটক হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমারা অবিলম্বে তার মুক্তি চাই। তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার দাবি জানাচ্ছি।


মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশের মানুষের দাবি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর। কিন্তু এসব দাবি সরকারের কানে যায় না। যদি খালেদা জিয়ার কিছু হয় সরকারকে এর দায় নিতে হবে।’


বেগম খালেদা জিয়াই প্রথম নারী মুক্তিযোদ্ধার উক্তি নিয়ে আ.লীগ নেতাদের সমালোচনার জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলায় আ.লীগ নেতাদের গা জ্বলে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় যে নারীকে পাকিস্তানি ঘাতকের দ্বারা বন্দী হতে হয়েছে সে মুক্তিযোদ্ধা হবেনা তো কে হবে। যে পাকিস্তানের সাথে আতাত করেছে সে হবে। খালেদা জিয়াই প্রথম মুক্তিযোদ্ধা।


ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার আসাদুল হাবিব দুলু,সাংগঠনিক সম্পদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ জেলার বিভিন্ন স্থরের নেতারা।