ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

৩০ ডিসেম্বর, ২০২১,  7:46 PM

news image

স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। 

আজ বৃহস্পতিবার সকালে(৩০ডিসেম্বর) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন কালে তিনি হাসপাতালের ইনডোর,আউটডোর, এএনসি-পিএনসি কর্নার,মেটার্নিটি ওয়েটিং হোমসহ সকল বিভাগ ঘুরে দেখে সন্তোষ্টি প্রকাশ করেন ও হাসপাতালের সেবার মান কিভাবে আরোও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি সেবার মান বৃদ্ধির জন্য শূন্য পদগুলো দ্রুত পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মির্জা রিয়াদ হাসান,ডাঃ ফয়েজ আহমেদ,ডাঃ সুমন বর্মন,উপ-সহকারী মেডিকেল অফিসার মহিউদ্দিন বিপ্লব,ফয়েজ আহমেদ নূরী প্রমুখ উপস্থিত ছিলেন।