ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

#

৩০ ডিসেম্বর, ২০২১,  6:38 PM

news image

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন। তার নাম ইমাম আলী। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।রাজশাহী নগর পুলিশের (আরএমপি) পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। 

সে,রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকায় মৃত আবুল কাশেমের ছেলে।


আরএমপির দামকুড়া থানার অফিসার ইনচার্জ মাহবুব হোসেন জানান, গত সোমবার ইমাম আলী বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উঠছিলেন। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ইমাম আলী গুরুতর আহত হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে আইসিইউতেও নেওয়া হয়। তবে সোমবার সকালে তিনি মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি মামলাও করা হয়েছে।