ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজশাহী শিক্ষাবোর্ডে ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস,পাশেরহার ৯৪,৭১ শতাংশ

#

৩০ ডিসেম্বর, ২০২১,  6:35 PM

news image

রাজশাহী শিক্ষাবোর্ডের ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীরা পাস করেছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বোর্ডে এসএসসি পরীক্ষায় ৯৪ দশমিক ৭১ শতাংশ । বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষা বোর্ড থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, পাস ও জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে ছাত্রীরা।


এবার ২৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবছর ছাত্রী পাসের হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩৭৯ জন ছাত্রী। অন্যদিকে, ছাত্র পাসের হার ৯৪ দশমিক ০৪ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৭০ জন ছাত্র।


রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এবার শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৬৬৭টি। এরমধ্যে ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।


রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বলেন, করোনাকালে পড়াশোনা এগিয়ে নেওয়া অনেক কষ্টকর ছিল। তারপরও শিক্ষার্থীরা পড়াশোনা করেছে। ভাল ফলাফল হয়েছে।


** রাজশাহী বোর্ডে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা


রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এছাড়াও এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৫.৪৬ এবং ছেলেরা পাস করেছে ৯৪.০৪ শতাংশ।

আর জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন এবং ১২ হাজার ৯৭০ জন ছাত্র।


তিনি জানান, গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ছিল ৯১.৪৫ এবং ছাত্ররা পাস করে ৮৯.৩৭ শতাংশ।


আর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ছিল ১৩ হাজার ৬২১ জন এবং ছাত্র ১২ হাজার ৫৪৬ জন।