ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে অনাথ শতাধিক শিক্ষার্থীদের মাঝে রামিসা তাহসিন ও আশিক ওয়াসি তাহিসন এর খাবার প্রদান এবং শিক্ষা উপকরণ বিতরণ

#

৩০ ডিসেম্বর, ২০২১,  6:20 PM

news image

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের মেয়ে রামিসা তাহসিন ও জামাতা আশিক ওয়াসি তাহসিন দম্পতির তরফ থেকে শতাধিক এতিম(অনাথ শিক্ষার্থী) শিশুদের মাঝে রান্না করা খাবার পরিবেশন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের হাছন নগরস্থ সরকারী শিশু পরিবার (বালিকা) কেন্দ্রে গিয়ে ঐ সমস্ত অনাথ শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।  


এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার,সমাজসেবা অধিদপ্তরের ডিডি প্লেনিং মো. সাদিকুল হক,সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সহধর্মিনী হাসিনা রুমি, আসিফ ওয়াসেফ এর পিতা তসলিম মজুমদার,নাজমুন নাহার,উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মো. আবুল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার শাহীনুর রহমান,জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সরকারী শিশু পরিবার কেন্দ্রের শিক্ষিকা আলফাতুন নাহার,তাহেরা আক্তার ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র প্রমুখ। 


রামিসা তাহসিন ও আশিক ওয়াসি তাহসিন বলেছেন, এই সমাজে যাদের পিতামাতা নেই তারা অনাথ ও বড়ই অসহায়। সমাজের প্রতিজন বৃত্তবানরা তাদের পশে দাড়িয়ে তাদের খোজঁ খবর নেয়া এবং তাদের সাহায্য এগিয়ে আসা প্রয়োজন।