ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা

#

২৯ ডিসেম্বর, ২০২১,  11:06 PM

news image

 সমাজের বিপন্ন জনগোষ্ঠীকে তথ্য সেবায় এগিয়ে নিতে সম্মানিত সংবাদ কর্মীরা অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবেন।আপনাদের লেখনী মানুষকে নতুন পথের দিশা দেখাবে। কলারোয়া থেকে মাদক চাঁদাবাজরা কোন ছাড় পাবে না। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা প্রেসক্লাব অফিস কক্ষে কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময়কালে এ কথাগুলো বলেন। এসময় নবাগত অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত), সেকেন্ড অফিসার এস আই জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান কলারোয়া  প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

অফিসার ইনচার্জ আরও বলেন, আমাদের সকল কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান,সেকেন্ড অফিসার এস আই জসিম উদ্দিন,  কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সিনিয়র সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্য নির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম ও সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, তরিকুল ইসলাম ও রাজু রায়হান।