ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ছাতকে নাতির ছুরিকাঘাতে দাদী নিহত আটক ১

#

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ

২৯ ডিসেম্বর, ২০২১,  9:43 PM

news image

ছাতকে সম্পদের ঈর্ষা সংক্রান্ত বিরোধের জের ধরে নাতির ছুরিকাঘাতে খুন হয়েছেন দাদী তাছলিমা বেগম(৬৫) নামের এক বৃদ্ধা। মঙ্গলবার রাতে নাতী হৃদয় হাসান ও মুন্নার ছুরিকাঘাতে নিজ ঘরে আঙ্গিনায় খুন হন দাদী। তাছলিমা বেগম উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী। খুনী হাসান(২০) ও মুন্না(১৮) বুরহান উদ্দিনের পুত্র এবং তাছলিমা বেগমের ছেলের দিকের নাতী। এ ঘটনায় হৃদয় হাসানের মা রানী বেগমকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় হাসান ও মুন্নার মা রানী বেগম বুরহান উদ্দিনের প্রথম ও পরিত্যাক্তা স্ত্রী। পৈত্রিক সম্পদের ঈর্ষা নিয়ে দাদীর সাথে নাতীদের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। মঙ্গলবার রাতে কৌশলে দাদী তাছলিমা বেগমকে ডেকে নিয়ে উপর্যোপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায় হৃদয় হাসান ও মুন্না। নাতীর ছুরিকাঘাতে আহত তাছলিমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান হৃদয় হাসানের মাতা রানী বেগমকে আটকের ঘটনা স্বীকার করে  জানান, পারিবারিক কলহের কারণে এ খুনের ঘটনা ঘটেছে।