ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগ নেতা ও নব-নির্বাচিত ইউপি সদস্য ৬২২টি ইয়াবাসহ গ্রেপ্তার

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২৯ ডিসেম্বর, ২০২১,  8:15 PM

news image

ঠাকুরগাঁওয়ে ৬২২ টি ইয়াবা সহ গ্রেফতার হয়েছে পীরগঞ্জ উপজেলার বৈরচুনার নব-নির্বাচিত ইউপি সদস্য শাহজাহান আলী(৩৪) ও সহযোগি শাহীন (৪৩)।

শাহজাহান চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বৈরচুনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন।


নব-নির্বাচিত ইউপি সদস্য শাহজাহান আলী বৈরচুনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক। 


বুধবার(২৯ ডিসেম্বর) সন্ধার বিষয়টি নিশ্চত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম।


পুলিশের তথ্যমতে, মঙ্গলবার(২৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আমতলীর একটি ডেইরী ফার্মের সামনে থেকে ইয়াবাসহ শাহজাহান মেম্বার ও এক সহযোগীকে আটককরে র্যাব তেরোর একটি চৌখস দল।


শাহজাহান ভবানীপুর এলকার আব্দুস সালামের ছেলে। আটক হওয়া অপরজন পীরগঞ্জের শিববাড়ী এলাকার আব্দুল আলীর ছেলে শাহীন আকতারুজ্জামান(৪৩)। 


পুলিশ জানায়, তৃতীয় ধাপের ভোটের দিন ইন্দ্রইল কেন্দ্রে সহিংসতার মামলায় আটক এক আসামির জামিন আবেদনের জন্য মঙ্গলবার ঠাকুরগাঁও আদালতে যায় শাহজাহান।ফেরার পথে বিকেরের দিকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কের আমতলিতে ৩ লক্ষ ৪৮ হাজার টাকা মূল্যের ইয়াবা ও একটি পালসার গাড়ি সহ দুজন আটক হয়।


ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভীরুল ইসলাম জানান , ‘নবনির্বাচিত ইউপি সদস্য ও তার সহযোগীকে ইয়াবাসহ র‌্যাব গ্রেপ্তার করে থানায় সোর্পদ করেছেন। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।