ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মাদরাসা নূরে মদীনা ও কাশর এলাকাবাসীর উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

২৯ ডিসেম্বর, ২০২১,  6:58 PM

news image

ময়মনসিংহ নগরীর ০২ ওর্য়াড কাশরে অবস্থিত মাদ্রাসা নূরে মদীনা ও এলাকাবাসীর উদ্যোগে গত ২৮  ডিসেম্বর রোজ মঙ্গলবার কাশর লাকী বাড়ীর মোড়ে বাদ আছর হতে রাত ১ টা পর্যন্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন পীরে কামেল হযরত মাওঃ আব্দুর রহমান হাফিজ্জি হুজুর,মিহ্তামিম,মাখযানুল উলুম মাদ্রাসা, মোমেনশাহী এবং সহ সভাপতি মুফতি আব্দুল মালেক, শায়খুল হাদীস, আশরাফিয়া মাদ্রাসা,মোমেনশাহী। ওয়াজ মাহফিলের সঞ্চালনায় ছিলেন মাদ্রাসা নূরে মদীনা মোমেনশাহীর প্রতিষ্টাতা মাওঃ মোঃ ইমরান হুসাইন। আয়োজিত ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন হযরত মাওঃ দেলোয়ার হোসেন, তাহেরপুরী। হযরত মাওঃ ইকবাল কবির ফারুকী, কেরানীগঞ্জ, ঢাকা। মুফতি ইহ্সান বিন মাসউদ রংপুরী। ময়মনসিংহ নগরীর কাশর জামে মসজিদের পেশ ঈমাম মুফতি তাজুল ইসলাম এবং এলাকার স্হানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমান।  এ ছাড়া মাহফিলে আরোও উপস্থিত ছিলেন মসিকের ২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রফিক দুদু,২ ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি এম এ মতিন, ময়মনসিংহ জেলা জাতীয় যুবসংহতির সভাপতি আফজাল হোসেন হারুন,ময়মনসিংহ জেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ সাব্বির হোসেন বিল্লাল, শ্রমিক নেতা আলী হোসেনসহ এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ ও বাহির হতে আগত মুসল্লীগণ। ওয়াজ মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন কাশর এলাকাবাসী।