ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে বাসিয়া নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নাগরিক সমাবেশ

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

২৮ ডিসেম্বর, ২০২১,  8:45 PM

news image

সিলেটের বিশ্বনাথের প্রধান নদী ‘বাসিয়া’র দু’পাড়ের সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ ও শহর-নদীর ময়লা আবর্জনা অপসারণের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের উদ্যোগে বাসিয়া সেতুর দক্ষিণপ্রান্তে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিষদের আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে বাঁচাও হাওর আন্দোলনের আহ্বায়ক সাজিদুর রহমান সুহেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েস, বর্তমান সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সমুজ আহমদ, ফারুক আহমদ, শিক্ষক মোফাজ্জল হোসেন দূর্জয় প্রমুখ।


বক্তারা বলেন, ‘বাসিয়া নদীর দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে আড়াই বছর ধরে টেন্ডারই হচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। 

ওই নদী ও পৌরশহরের ময়লা-আবর্জনাও অপসারণ করা হচ্ছে না।

 এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’