ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দৌলতদিয়ায় ফেরির র‌্যামপোষ্ট ভেঙ্গে আটকে গেল পণ্যবাহী ট্রাক

#

২৮ ডিসেম্বর, ২০২১,  4:58 PM

news image


রাজবাড়ীর দৌলতদিয়া ৪নং ফেরিঘাটে গতরাত দেড়টার দিকে ফেরি থেকে নেমে ব্রেকফেল করে অল্পের জন্য দূর্ঘটনার থেকে রক্ষা পেল একটি পণ্যবাহী ট্রাক। তবে ট্রাকটির চাকা ফেরির র‌্যামপোষ্ট ভেঙ্গে ফেরি ও পন্টুনের মাঝে আটকে থাকায় ৪নং ফেরি ঘাট দিয়ে যানবাহন পারাপার ১০ঘন্টা বন্ধ থাকে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাত দেড়টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা হাসনাহেনা ফেরি থেকে গাড়ি নামার এক পর্যায়ে সাতক্ষীরা ট ১১-০২০৬ পণ্যবাহী ট্রাকটি ফেরি থেকে নেমে পকেট সড়কের মাঝামাঝি আসার পর নিয়ন্ত্রণ হারায়। সড়কটি ঢালু হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাকটি পেছনের দিকে গিয়ে সজোরে ফেরির সাথে আঘাত করে এবং ফেরির র‌্যামপোষ্ট ভেঙে পন্টুন ও ফেরির র‌্যামের ফাকা জায়গায় আটকে যায়।এসময় ফেরিতে কোন গাড়ি এবং পন্টুনে কোন মানুষ না থাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি।


পণ্যবাহী ট্রাকের চালক, মো. আবু সাঈদ বলেন, সবার শেষে ফেরি থেকে নেমে পকেট সড়কের মাঝামাঝি জায়গায় আসার পর গাড়িটি ব্রেকফেল করে এবং পকেট সড়কটি ঢালু হওয়ায় গাড়িটি পেছনের দিকে গিয়ে ফেরির সাথে আঘাত করে আটকে যায়।


হাসনাহেনা ফেরির মাস্টার অফিসার রুমান সরকার রতন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটির আঘাতে ফেরির র‌্যামপোষ্ট ভেঙে গেছে। ট্রাকটির চাকা ফেরির র‌্যামপোষ্ট ও পন্টুনের ফাঁকা জায়গায় আটকে থাকায় প্রায় ১০ঘন্টা ঘাটটি বন্ধ থাকে। ট্রাকটির মালামাল নামানো পর র‌্যাকার দিয়ে ট্রাকটিকে টেনে তোলা হয় এবং ফেরির র‌্যামপোষ্টের মেরামত করে সকাল সাড়ে ১১টার দিকে ৪নং ঘাটটি পূনরায় সচল হয়।