ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নির্বাচনী সহিংসতায় ঠাকুরগাঁওয়ে নিহত ১, আহত ৫

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২৭ ডিসেম্বর, ২০২১,  10:17 PM

news image

নির্বাচনের ফলাফল দেওয়া কে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে ১ জন নিহত হয়েছে ও ৫ জন আহত হয়েছে। 

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আসাননগর কাদেরিয়া ইসলামীয়া দাখিল মাদরাসা ভোটকেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। 


পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে ১ জন নিহত হয় ও ৫ জন আহত হয়। নিহত মো: হামিদুল ইসলাম (৬৫) রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত তছিরউদ্দীনের ছেলে। আহতরা বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


নিহতের সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ঘটনাস্থলে একজন মারা গেছে। প্রসাশন সেখানে গিয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।