ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

টঙ্গী পশ্চিম থানা ওসি শাহ্ আলমের ধন্যবাদ জ্ঞাপন

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

২৭ ডিসেম্বর, ২০২১,  7:41 PM

news image

অবশেষে অভিভাবকহীন অবস্থায় পাওয়া টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে থাকা ছেলেটিকে তার বাবা মা'র কাছে হস্তান্তর করা হয়েছে। ২৬ ডিসেম্বর ২০২১ তারিখ রাত পৌনে ১১ টায় টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে অভিভাবকহীন অবস্থায় ৫ বছরের শিশু সাজ্জাদকে পেয়ে থানায় নিয়ে আসা হয়। পরে সাজ্জাদের বাবা মা থানায় ছেলের সন্ধান পেয়ে ছেলেকে নিয়ে গেছেন। ছেলেটির বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায়। তারা বর্তমানে খিলক্ষেত থানা এলাকায় বসবাস করে। আপনারা যারা ছেলেটির বাবা মা'কে পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে সহযোগিতা করেছেন, গাজীপুর মহানগর পুলিশ তথা টঙ্গী পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতার জন্য.... ওসি শাহ্ আলম।