ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নুরুল হক মহাজন নিন্ম মধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

#

২৭ ডিসেম্বর, ২০২১,  6:25 PM

news image

সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিধিরচর গ্রামে ‘নুরুল হক মহাজন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়’র ভবন নির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নিধিরচর গ্রামে বিদ্যালয়ের ভবন নির্মাণের নির্ধারিত স্থানে এই মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নুরুল হক মহাজনের ছেলে শিল্পপতি মো. জিয়াউল হক। এ সময় তিনি বলেন, এলাকায় নারী শিক্ষা প্রসারের জন্য সাড়ে ৩ কেয়ার ভূমির উপর নুরুল হক মহাজন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এলাকার মানুষের প্রস্তাবে আমার পিতার নামে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। আমি আশা করি এলাকায় নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটবে এবং এই বিদ্যালয়ের নাম মানুষের হৃদয়ে স্মৃতি হিসাবে থাকবে। আমি এই বিদ্যালয়ের ভবন দ্রত প্রতিষ্ঠা করার আশায় আছি। এ ক্ষেত্রে এলাকার মানুষজন আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন এটাই প্রত্যাশা। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. মোক্তার আলী। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক মো. আবু সুফিয়ান, নবনির্বাচিত চেয়ারম্যান মো. শওকত আলী, প্রভাষক ফজলুল হক দোলন, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আহমদ, অ্যাড. হাবিবুর রহমান, ইউপি সচিব মুহিতোষ চৌধুরী, ইউপি সদস্য সালেক মিয়া, ইউপি সদস্য মুহিম উদ্দিন মহিম, নুরুল ইসলাম, মইনুল ইসলাম, লিমন আহমদ, মতিউর রহমান, শিক্ষার্থী শাহিন আহমদ প্রমুখ। 

সভা পরিচালনা করেন মো. নুরুন নবী। সভার শুরুতেই কোরআন থেকে পাঠ করেন ক্বারী তাজুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন বিজিৎ চক্রবর্তী। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত চেয়ারম্যান মো. শওকত আলীকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি দ্রত গঠনের সিদ্ধান্ত দেন মো. জিয়াউল হক। পরে এই মহতী উদ্যোগের সফলতা কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করা হয়।