ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে নৌকার ভরারডুবি

#

২৭ ডিসেম্বর, ২০২১,  5:17 PM

news image

বিশ্বম্ভরপুর উপজেলায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। ৫টি ইউনিয়নের মধ্যে নৌকা একটি, জাতীয় পার্টি একটি, আওয়ামীলীগ বিদ্রোহী দুইটি এবং স্বতন্ত্র একটি বিজয়ী হয়েছে। 

উপজেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে সলুকাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরে আলম সিদ্দিকী তপন নৌকা প্রতীকে ৬৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোহন মিয়া বাচ্চু স্বতন্ত্র পদে মোটর সাইকেল প্রতীকে ৬৬০৯ ভোট পান। পলাশ ইউনিয়নে আ'লীগ বিদ্রোহী প্রার্থী সোহেল আহমদ মোটর সাইকেল প্রতীকে ৬২৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী সুলেমান মিয়া স্বতন্ত্র পদে ঘোড়া প্রতীকে ৩৬০৬ ভোট পান। বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে এডভোকেট ছবাব মিয়া স্বতন্ত্র পদে মোটর সাইকেল প্রতীকে ৪৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মো. তারা মিয়া স্বতন্ত্র পদে আনারস প্রতীকে ৩১৮৮ ভোট ভোট পান। ফতেপুর ইউনিয়নে ফারুক আহমদ লাঙ্গল প্রতীকে ৪৬১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী শেখ দেলোয়ার হোসেন স্বতন্ত্র পদে ২৭৬৪ ভোট পান। ধনপুর ইউনিয়নে আ'লীগ বিদ্রোহী প্রার্থী মিলন মিয়া ঘোড়া প্রতীকে ৫৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আ’লীগ বিদ্রোহী রফিকুল ইসলাম তালুকদার ৪৯৪৭ ভোট পান।