ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে দেবীপুরে সাংবাদিকদের উপর নৌকা মার্কার কর্মীদের হামলা

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২৬ ডিসেম্বর, ২০২১,  11:32 PM

news image

 ঠাকুরগাঁওয়ে দেবীপুরে সাংবাদিকদের উপর নৌকা মার্কার কর্মীদের হামলা ও লাঞ্চিত করার ঘটনা ঘটেছে।

এ সময় আহত ও লাঞ্চিত হয়েছেন, বাংলা টিভির প্রতিনিধি মামুনুর রশিদ ও  স্থানীয় পত্রিকা দৈনিক লোকায়নের প্রতিনিধি সুজন আলী।

রোববার বিকাল ৫ টার দিকে সদর উপজেলার ১৫ নং দেবীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ২৯ নং শাপলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে নৌকা মার্কা কর্মীরা অর্তকিত হামলা চালায়।

পরে প্রশাসনের সহযোগীতায় আহত সাংবাদিক মামুন ও সুজনকে উদ্ধার করা হয়। 

ঘটনার বিষয়ে সাংবাদিক মামুনুর রশিদ বলেন, দেবীপুর ইউনিয়নে সংবাদ সংগ্রহের কাজে আমরা সংবাদ সংগ্রহ করি এবং দেবীপুর ইউনিয়নের নির্বাচনের সার্বিক পরিস্থিতি তোলে ধরি। 

কিন্তু নৌকা মার্কা কর্মীরা শুরু থেকে বাধা প্রদান করে আসতেছিলো।

 তাই আমরা হামলার শিকার হয়েছি। আমাদের ক্যামেরায় কিছু গোপন তথ্য ছিলো তারা জোড় পূর্বক সব ডিলিট করে দেয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, সাংবাদিক উপর হামলা ঘটনাটি আমি শুনেছি। ঘটনা স্থলে আমরা প্রশাসনিক টিম পাঠিয়ে দিয়েছি।