ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে বাড়ির সীমানা নিয়ে হামলায় আহত ৫

#

১১ নভেম্বর, ২০২১,  6:52 PM

news image


বিশ্বম্ভরপুরে বসত বাড়ির সীমানার ভূমি নিয়ে হামলায় একই পরিবারের ৫ জন গুরুত্বর আহত হয়েছেন। উপজেলার ধনপুর ইউনিয়নের সুরেশ নগর সিরাজুল ইসলামের বসত বাড়িতে ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন, শাহজাহান মিয়া (৬৫) তার স্ত্রী ললিতা বেগম (৫০), ছেলে সিরাজুল ইসলাম (২৫), তাজুল ইসলাম (২৮),শফিকুল ইসলাম (২৬)। গুরুত্বর আহত সিরাজুল ইসলামকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও ললিতা বেগমকে বিশ্বম্ভরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জনকে বিশ্বম্ভরপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া  হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা যায়, বসত বাড়ির সীমানা নিয়ে পাশের বাড়ির মৃত লাল মিয়ার ছেলে আব্দুল কাদির, ওয়ারিছ মিয়া, রইছ মিয়া, কদর মিয়ার ছেলে শহিদ মিয়া, গংরা দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কোরাল দিয়ে খুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত সিরাজুল ইসলাম বলেন, ঘটনার দিন ওয়ারিছ মিয়া আমাদের বাড়ির সীমানার বাশেঁর কুটি উপড়ে ফেলে। আমি নিষেধ করলে আমাকে ধরে নিয়ে তাদের বাড়িতে রামদা দিয়ে খুপিয়ে জখম করেছে। আমার মা আমাকে উদ্ধার করতে এগিয়ে এলে রড দিয়ে আঘাত করে মার একটি হাত ভেঙ্গে ফেলে। ওয়ারিছ মিয়া বলেন, সিরাজুল ইসলাম আমার দোকান খুপিয়ে মালামাল নষ্ট করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#