ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নোয়াখালীতে স্বর্ণালঙ্কার সহ ৯ ডাকাত গ্রেফতার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

২৬ ডিসেম্বর, ২০২১,  6:56 PM

news image

নোয়াখালীতে স্বর্ণালঙ্কারসহ ৯ ডাকাত গ্রেফতার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডাকাতি হওয়া ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮ হাজার ৬৫০ টাকাসহ ৯ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ডাকাতরা হলো- খোরশেদ আলম পিটু, ছালাউদ্দিন, মিজানুর রহমান মিজান, আবদুর রহিম, মো. আবদুল, মোশাররফ হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল ইসলাম ও সুমন চন্দ্র কুরী। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গত ৩ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় লক্ষ্মীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৭ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। গ্রেফতারদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।