ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র উপহার

#

২৬ ডিসেম্বর, ২০২১,  5:10 PM

news image

রাজশাহীর তানোরে বীরমুক্তিযোদ্ধা ও অসহায় প্রান্তিক প্রতিবন্ধীরদের মাঝে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে। আজ (২৬ ডিসেম্বর) রোববার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৪৫ জন বীরমুক্তিযোদ্ধা ও ৪০ জন প্রতিবন্ধীদের মাঝে এসব শীতবস্ত্র প্রদান করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ আয়োজনে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। মানবিক এ আয়োজন অংশ নেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকী ও নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার প্রমুখ।


শীতবস্ত্র পাওয়া বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তি জানান, ‘এই গরম কাপড় পেয়ে আমাদের অনেক উপকার হলো। চেয়ারম্যান ও ইউএনও স্যারের জন্য দোয়া করি, তারা যেন দীর্ঘজীবি হন। এসময় শীতবস্ত্র পেয়ে নিজেদের খুশির কথা জানান উপকারভোগীরা।