ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বম্ভপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে এসে দুইজন আটক

#

২৬ ডিসেম্বর, ২০২১,  1:48 PM

news image

বিশ্বম্ভপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার সময়ে দুইজনকে সন্দেহজনক আটক করে পুলিশে দিয়েছে বিজ্ঞ ম্যাজিষ্টিট মো. আনোয়ারুল হক। আটককৃতরা হলেন, বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর বাগগাঁও গ্রামের জিয়া রহমানের ছেলে নাঈম হোসেন (১৮), এবং একই গ্রামের মঞ্জুর আলীর ছেলে কামরুজ্জামান (১৯)। রবিবার দুপুরে সিরাজপুর বাগগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি ভূতে আটককৃত দুইজন জাল ভোট দিতে আসলে কেন্দ্রের সহকারী পুলিং এজেন্টের সন্দেহ হলে পরিদর্শন করতে আসা বিজ্ঞ ম্যাজিস্ট্রিটকে বিষয়টি জানান। পরে তিনি প্রাথমিক যাচাই-বাছাই করে সন্দেহ হলে আটককৃত দুইজনকে পুলিশের মাধ্যমে থানা হেফাজতে পাঠান। 

মোবাইল কোর্টের বিজ্ঞ ম্যাজিষ্ট্রিট মো. আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহ জনক দুইজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। কেউ অভিযোগ করলে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হবে।