ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নিয়ামতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

#

২৪ ডিসেম্বর, ২০২১,  8:11 PM

news image

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুরে কৃষি জমির আইল ঠিক করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক কৃষক গুরুত্বর আহত হয়েছেন। সোমবার সকাল ১০ টায় ইউনিয়নের নিয়ামতপুর গ্রামস্থ কৃষকের নিজ রেকর্ডিয় বোরো জমিতে ঘটনাটি ঘটেছে। আহত কৃষকের নাম লাউছ মিয়া (৪৩)। সে একই গ্রামের মরহুম আব্দুল মনাফের ছেলে। তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের স্ত্রী মোছাঃ লাকি বেগম বাদি হয়ে ৮ জনকে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জমির রেকডিয় মালিক লাউছ মিয়া তার জমিতে আইল ঠিক করতে গেলে। প্রতিপক্ষরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এতে লাউছ মিয়া বাধাঁ নিষেধ করলে প্রতিপক্ষ নাজমুল মিয়া,কালাই মিয়া,নবীনুর মিয়া,আরিফ মিয়া,এমদাদুল হক গংরা দেশীয় অস্ত্র রামদা দিয়ে খুপিয়ে গুরুত্বর আহত করেছে। আহত লাউছ মিয়া বলেন, আমার রেকর্ডিয় বোরো জমিতে আইল ঠিক করতে গিয়ে প্রতিপক্ষদের হামলায় গুরুত্বর আহত হয়েছি। নাজমুল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।