ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পবিত্র উরুস পাক ও মাদ্রাসা উদ্বোধন করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য শ্রী বিভাস সরদার

#

২৪ ডিসেম্বর, ২০২১,  5:40 PM

news image

আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর পূর্বের নবগ্রাম অঞ্চলের অন্তর্গত হিমচিতে বার্ষিক উরুস পাক ও মাদ্রাসা র উদ্বোধন করেন বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সরদার। এই সভা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের ছোট বাচ্চাদের জন্য হজরত মাওলানা সৈয়দ শাহ কুতুবউদ্দিন আলী আল কাদরী রহমাতুল্লাহি উরুস পাক ও মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জানে আহলে বাইত এর দ্বার উন্মুক্ত করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বারুইপুর পূর্বের পঞ্চায়েত সমিতি র সহ সভাপতি ও তৃনমূল দলের বারুইপুর পূর্বের সভাপতি শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী। এবং বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সরদার এবং তৃনমূল দলের পূর্বের তৃনমূল দলের যুব সভাপতি জনাব রবিউল হক বৈদ্য ও জনাব ইউনুস সরদার বারুইপুর পঞ্চায়েত সমিতির কম্যাধ্যক ও নবগ্রাম অঞ্চলের উপ প্রধান জনাব আকতার হোসেন মন্ডল ও সমাজ সেবী আবদুল ওয়াব সাহেব সহ বিভিন্ন অঞ্চলের মাওলানা সাহেবগণ। এছাড়াও উপস্হিত ছিলেন এই এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ ও হাজী সাহেব বৃন্দ। এই সভার সভাপতি ছিলেন হজরত মাওলানা মুফতি সৈয়দ গোলাম মস্তারশিদ আল কাদরী ও সহ সভাপতি জনাব হজরত মাওলানা গোলাম ইস্তারশিদ আল কাদরী সাহেব। এই সভাটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবী জনাব মোশাররফ মন্ডল এবং হিমচি মাদ্রাসা উন্নয়ন কমিটি ও হিমচি বাসিন্দা বৃন্দগন।