ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

অস্ত্র মামলায় সেই ছাত্রলীগ নেতাকে কারাগারে প্রেরন

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২৩ ডিসেম্বর, ২০২১,  8:49 PM

news image

 ঠাকুরগাঁওয়ে দেশিয় অস্ত্র বহনের  দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুরকে(২৮) অস্ত্র মামলায় চালান করেছে পুলিশ। বৃহঃবার(২৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম।

এর আগে বুধবার(২২ ডিসেম্বর) রাতে রহিমানপুর ইউনিয়নের নির্বাচনী এলাকা মহুভাসির একটি টিভিএস গাড়ি ও ২০ টি রামদা সহ আহত অবস্থায় সবুরকে আটক করে পুলিশ। আটক সবুর ইসলাম নগর এলাকার নজরুল ইসলামের ছেলে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, অস্রের বস্তা সহ দেখতে পেয়ে সবুরকে আটক করে এলাকাবাসী। সাথে সাথে মানুষের ভীড় বেড়ে গেলে তাকে মারধোর শুরু করে সবাই। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।আটককৃত রামদাগুলো নির্বাচনী সহিংসতায় ব্যবহার হতো বলে ধারনা করছে স্থানীয়রা।


তবে হাসপাতালের বেডে সুয়েই নিজেকে নির্দোষ দাবীকরে সবুর। তিনি বলেন, আলামিন নামের একজন নৌকার প্রার্থীকে বদনাম করার উদ্দেশ্যে আমাকে ফাঁসিয়েছে।


সবুরের ছাত্রনেতা হবার বিষয়টি নিশ্চত করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি দায় সংগঠন নিবেনা। তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। 


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসীর কাছথেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরদিন অস্ত্র মামলায় তাকে কোটে চালান করা হয়েছে।