ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ

#

২৩ ডিসেম্বর, ২০২১,  6:44 PM

news image

দ্বিতীয় ধাপ ইউপি নির্বাচনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্টান হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নব নির্বাাচিত চেয়ারম্যনদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অসিম চন্দ্র বনিক,অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার স¤্রাট হোসেন।

উৎসবমুখর পরিবেশে শপথ অনুষ্টানে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন নব নির্বাচিত চেয়ারম্যানরা। শপথ গ্রহন করেন দোয়ারাবাজার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হামিদ,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন,লক্ষিপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম,সুরমা ইউপি চেয়ারম্যান বীর প্রতিক এমএ হালিম,দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামিমুল ইসলাম,পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ,বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান,নরসিংহপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ,মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মো: ইজ্জত আলী।