ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে মসজিদের উদ্বোধন ও মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

২৩ ডিসেম্বর, ২০২১,  6:07 PM

news image

সিলেটের বিশ্বনাথে পবিত্র আছরের নামাজ আদায়ের মধ্য দিয়ে বিশ্বনাথের শিমুলতলা গ্রামে নতুন জামে মসজিদের উদ্বোধন ও মাওলানা আব্দুল হাই স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাদ্রাসার ১৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল মাদ্রাসা সংলগ্ন মাঠে বুধবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা রশিদুর রহমান ফারুকী বরুণা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা।

মাদ্রাসার মুহতামিম মাওলানা লুকমান খানের পরিচালনায় ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন দেশ বরণ্যে উলামায়ে কেরামগণ।


ওয়াজ মাহফিলের পূর্বে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক নওয়াব আলী ভুমি দান ও এলাকাবাসির অর্থায়নে নির্মিত জামেয়া মদিনাতুল উলুম জামে মসজিদের উদ্বোধন করা হয়।


দোয়া পরিচালনা করেন বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা কামরুল ইসলাম ছমির। এলাকাবাসির প্রতি কৃতজ্ঞা জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক মাহবুবুর রহমান লিলু।


এসময় উপস্থিত ছিলেন হাজী মো. ইরণ মিয়া, হাজী আবাস খান, আব্দুল মান্নান মেম্বার (নোয়াগাঁও), হাজী আব্দুল মান্নান মেম্বার (শিমুলতলা), হাজী আব্দুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, মুরব্বী হাজী আব্দুল মুকিদ, হাজী মো. আব্দুল হামিদ, তোয়াব আলী, অলিউর রহমান, মসজিদের খতিব ও মাদ্রাসার মুহতামিম লুকমান খান প্রমুখ।