ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

আইজিপি ব্যাজ ২০২০ এর জন্য মনোনীত ছাতক থানার চৌকস পুলিশ অফিসার এস আই হাবিবুর রহমান

#

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ

২৩ ডিসেম্বর, ২০২১,  4:09 PM

news image

ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকের জন্য মনোনীত হয়েছেন।এসআই হাবিবুর রহমানকে  ২০২০ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক  ("Police Force Exemplary Good Service Badge") আইজিপি ব্যাজ-2020 এর জন্য মনোনীত করা হয়েছে। জানুয়ারী  মাসে পুলিশ সপ্তাহে  বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি ড.বেনজির আহমেদ আনুষ্ঠানিক ভাবে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমানের হাতে এই পদক তুলে দেবেন বলে জানা গেছে। 

এসআই হাবিবুর রহমান (পিপিএম) এজন্য সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন সহ ছাতক থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ২০ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টারের ৪২১০(৭৮) স্বারকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত  হয়েছে।