ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাফুফের নূরুল ইসলাম নূরু

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

২২ ডিসেম্বর, ২০২১,  10:45 PM

news image

সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব -১৯ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য ও সাফ অ-১৯ ওমেন চ্যাম্পিয়নশীপ ২০২১ গঠিত রিসেপশন উপ-কমিটির ডেপুটি চেয়ারম্যান এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুল ইসলাম নূরু।


বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ফাইনালে জয় লাভ করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল বাফুফের সম্মানিত সদস্য ও সাফ অ-১৯ ওমেন চ্যাম্পিয়নশীপ ২০২১ গঠিত রিসেপশন উপ-কমিটির ডেপুটি চেয়ারম্যান এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুল ইসলাম নূরু।


এক অভিনন্দন বার্তায় নূরুল ইসলাম নূরু বলেন, 

বিজয়ের মাসে বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ নারী দল ভারকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় গৌরব অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বাংলাদেশ নারী ফুটবল দলের এই গৌরব অর্জনে দলের সকল খেলোয়াড়, কোচ ও বাফুফের সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।