ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডো বিচারের মুখে

#

২২ ডিসেম্বর, ২০২১,  8:59 PM

news image

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোর বিরুদ্ধে কংগ্রেস অবমাননার একটি প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে।

প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ায় এখন তাকে বিচারের মুখোমুখি হতে হবে।চলতি বছরের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল ভবনে ভয়াবহ দাঙ্গা চালান ট্রাম্পের ভক্তরা। তাতে কমপক্ষে পাঁচজন নিহত হন। বিষয়টি কংগ্রেশনাল প্যানেল তদন্ত করছে।

কিন্তু তাদের সহযোগিতা করবেন না বলে গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন মার্ক মিডো। এ কারণে তার বিরুদ্ধে কংগ্রেসকে অবমাননার অভিযোগ আনা হয়েছে।এর ওপর তোলা প্রস্তাবে ভোটাভুটি হয়েছে প্রতিনিধি পরিষদে। প্রস্তাবের পক্ষে পড়েছে ২২২ ভোট। বিপক্ষে ২০৮ ভোট।এর মধ্য দিয়ে বিচারের যে পথ উন্মুক্ত হলো তাতে তিনি অভিযুক্ত প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের জেল এবং এক লাখ ডলার জরিমানা করা হতে পারে।

মার্ক মিডোর বিষয়টি এখন স্থানান্তর করা হবে আইন মন্ত্রণালয়ে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে কিনা তা সেখান থেকেই চূড়ান্ত হবে।