ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে ভাবির সঙ্গে অভিমান করে দেবরের আত্মহত্যা

#

২২ ডিসেম্বর, ২০২১,  7:58 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভাবির সঙ্গে অভিমান করে জাহাঙ্গীর আলম নামে এক দেবর আত্মহত্যা করেছে। সে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পারিবার জানায়,সোমবার (২০ ডিসেম্বর)বিকালে ভাবি (বড় ভাই আলমগীরের স্ত্রী) রুমেনা আক্তারের সঙ্গে দেবর জাহাঙ্গীরের কথাকাটাকাটির একপর্যায়ে রুমেনা জাহাঙ্গীরের গায়ে হাত তুলে। ঘটনা মীমাংসা না হওয়ায় জাহাঙ্গীর অভিমান করে বাড়ি থেকে চলে যায় ওইদিন। মঙ্গলবার রাত পর্যন্ত তার মুঠোফোনে বারবার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। 


এদিকে নিহতের মা ও তার সহধর্মিণী জাহানারা বেগম গ্রামে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে জাহাঙ্গীরের মুঠোফোনে রিং শুনতে পান। এসময় অনেক ডাকাডাকির পর নিজ বাড়ির পুকুরের পশ্চিম পাড়ে আমগাছে গলায় কাপড় পেচানো জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। 


মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতাল মর্গে পাঠায়।নিহতের মা আছিয়া বেগম বলেন, জাহাঙ্গীর অভিমান করেইে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।


দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, জাহাঙ্গীর আলম ভাবি রুমেনা আক্তারের সাথে অভিমান করেই আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন আমাদের জানিয়েছে।