ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরের বেনাপোলে পোর্ট থানার অভিযানে মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক ১

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

২১ ডিসেম্বর, ২০২১,  5:20 PM

news image

৯৭ বোতল ফেন্সিডিল ৩  শত ২৮ বোতল খালি ফেন্সিডিলের বোতল ৫  পর্দাথসহ মোঃ মনিরুজ্জামান ওরফে কালু (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানাধীন 

সাদিপুর গ্রামের মোঃ আব্দুর রহিম সরদারের ছেলে বলে জানা গেছে।

যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম দিক নির্দেশনায় বেনাপোল পোর্ট থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন খান  গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি   বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ মেয়র মার্কেটের পূর্ব পাশে জনৈক গোলাপ মোর্শেদের তিন তলা বাড়ীর নিচ তলার দক্ষিন পাশের ফ্লাটে মধ্যে মাদক রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুলিশের অফিসার এসআই  মোঃ রোকনুজ্জামানের নেতৃত্বে অফিসার এএসআই সিকদার মাসুম পারভেজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চলাকালে 

৯৭ বোতল ফেন্সিডিল, ৩  শত ২৮ বোতল খালি ফেন্সিডিলের বোতল, ৫ (লিটার) তরল পর্দাথসহ ওই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়েছে।পরবর্তীতে তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।