ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ধর্ষণের মামলা করায় বাদীর উপর হামলা মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগ

#

২০ ডিসেম্বর, ২০২১,  4:16 PM

news image

দোয়ারাবাজারের পল্লীতে বাড়িতে একা পেয়ে তুলে জঙ্গলে নিয়ে তরুণীকে ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা করায় বাদীর উপর হামলা করার অভিযোগ উঠেছে আসামির পক্ষের বিরুদ্ধে। 


উল্লেখ্য (গত ১২ ডিসেম্বর)রোববার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক শরীফ উদ্দিন উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের নুর উদ্দিনের পুত্র। নিজ বসতঘরে একা পেয়ে জনৈক তরুণীকে মুখ চেপে ধরে প্রতিবেশী কাছা মিয়ার বাড়ির পেছনের নির্জন জঙ্গলে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে নিজ গ্রামের লম্পট শরীফ উদ্দিন (১৯)। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে শরীফ উদ্দিনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন মামলা নং ৮/২১ ইং।


অভিযোগ সূত্রে জানা যায় আমরা মামলা করায় প্রতিদিনই হুমকি দেয় আসামির লোকজন। গত ১৯ ডিসেম্বর আমার স্বামী বসত ঘরে সামনে আসামির মামা মানিক মিয়া(পুলিশ কনস্টেবল) আমার স্বামীকে শাসায়া বলে ভাগনা শরীফ উদ্দিনের বিরুদ্ধে যে ধর্ষণ মামলা দায়ের করা হইছে তাহা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে নিষ্পত্তি না করিলে আমার পরিবারকে হত্যা করবে। এ বিষয়ে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক হলে একপর্যায়ে তারা ৪/৫ জন লোক আমি ও আমার স্বামীকে বেধম মারধর করে। পরে ১৯ তারিখ হামলার ঘটনায় তিন জান কে আসামি করে দোয়ারাবাজার থানায় অভিযোগ করেছি।


হামলা শিকার একজন বলেন আমরা নিরাপত্তাহীনতায় আছি। এলাকার প্রভাবশালীরা মামলা উঠাতে বলে। কিন্তু আমরা মামলা উঠাবো না। 


অভিযোগের বিষয় আসামি মানিক মিয়া বলেন আমাকে মিথ্যা মামলায় জড়ানো চেষ্টা চলছে।


এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল ধর বলেন, ধর্ষণ মামলা হওয়ার পর আমরা আসামিকে আটক করেছি। আর ওই পরিবারকে মামলা করায় মারধরের ঘটনায়ও অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে।