ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে ধর্ষণে চেষ্টার অভিযোগ সালিশের মাধ্যমে ৫ হাজার টাকায় দফারফা

#

২০ ডিসেম্বর, ২০২১,  4:07 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনের বেলায় এক অসহায়দিন মজুরের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ ওঠার ৯ দিনের মধ্যে সালিশের মাধ্যমে মাত্র ৫ হাজার টাকায় দফারফা হয়েছে বলে জানা গেছে।


গত শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নেন আন্দারগাওঁ গ্রামে এ ঘটনা ঘটে। আর ঘটনা টি গত কাল ( ১৯ ডিসেম্বর) রাতে আন্দারগাওঁ গ্রামের জনৈক স্বামীর বাড়িতে বোগলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিলন খান ও সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন সালিশে বিচারে অভিযুক্তের বিরুদ্ধে মাত্র ৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


অভিযোগে জানা গেছে,বোগলা ইউনিয়নের আন্দারগাওঁ গ্রামের জনৈক নারীর (১৮) স্বামী এলাকায় মানুষের বাড়িতে কাজ করে স্বামী - স্ত্রী দিনাতিপাত করেন। স্ত্রী স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত শুক্রবার (১০ ডিসেম্বর ) বিকাল ৪টার দিকে প্রতিবেশী হযরত আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০) ভুক্তভোগির মেয়েটির বাড়িতে পাশে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।


এসময় মেয়েটি চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে এসে রহমানের লালসা থেকে মেয়েটিকে রক্ষা করে। পরে ভুক্তভোগি মেয়েটি ঘটনার দুইদিন পরে (১২ ডিসেম্বর) রাতে দোয়ারাবাজার থানা একটি লিখিত এজাহার দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর দোয়ারাবাজার থানার এ এস আই কামাল হোসেন তদন্ত করেন। পরে ১৯ ডিসেম্বর আন্দারগাওঁ গ্রামে বাড়িতে স্থানীয় কয়েকজনকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। বৈঠকে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বিচারে অভিযুক্ত ফিরোজ মিয়া দোষ স্বীকার করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগির স্বামী।


এ বিষয়ে বোগলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিলন খান বলেন আমি একটি বিচারে আছি কাল বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। 


এবিষয়ে তদন্ত কারি এ এস আই কামাল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।