ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কোভিড মোকাবেলায় জাতি নার্সদের প্রতি চিরকৃতজ্ঞ বললেন মেয়র টিটু

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৯ ডিসেম্বর, ২০২১,  6:26 PM

news image

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন নার্সিং ও মিডওয়াইফারি অত্যন্ত সম্মান ও মর্যাদার পেশা। তারা মানবসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কোভিড ১৯ মোকাবেলায় নার্সগণ সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে মানুষকে ভালো রাখতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাই জাতি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

গত ১৯ ডিসেম্বর বেলা ১২ টায় ময়মনসিংহ নাসিং কলেজ আয়োজিত বিএসসি ইন নাসিং ১৩ ও ১৪ তম ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়েফারি ৮ম ও ৯ম ব্যাচ এর নবাগত ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র ইকরামুল হক টিটু।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া,  বাংলাদেশ মেডিকেল এসোসিয়য়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহামন ভূইয়া, সাধারন সম্পাদক এইচ এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শ্রী নিভা রানী চন্দ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান।