ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সোনাইমুড়িতে পিকাপের চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১৯ ডিসেম্বর, ২০২১,  10:44 AM

news image

নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপ চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাবরিনা আক্তার মিতু নিহত হন। আজ শনিবার দুপুরে সোনাইমুড়ীর রামপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাবরিনা আক্তার মিতু (২২) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং উপজেলার শিলমুদ গ্রামের আমজাদ ভূইয়া বাড়ীর মুর্তজা ভূঁইয়ার মেয়ে। মিতুর খালাতো ভাই শামীম জানান, রোববার (১৯ ডিসেম্বর) তার পরীক্ষা থাকায় সে ঢাকায় যাওয়ার জন্যে অপেক্ষমান বাসে উঠতে রাস্তা পারাপার হচ্ছিল, বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই পিকআপ ভ্যানটি উল্টো পথে এসে তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই মিতু মারা যান। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন থানায় এখনো কোন মামলা হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল থেকে পিকাপটি আটক করেছে কিন্তু চালক পালিয়ে গেছে। নিহত এর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।