ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে এক গৃহবধু’র আত্মহত্যা

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

১৮ ডিসেম্বর, ২০২১,  10:03 PM

news image

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে হেনা বেগম (৩০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের তফজ্জুল আলীর মেয়ে।

হেনা বেগম দুই সন্তানের জননী। তার স্বামীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাতপাড়া গ্রামে। স্বামী রফিক মিয়া সৌদি আরব প্রবাসী।


জানা গেছে, স্বামী প্রবাসে অবস্থান করায় ছোট দুই সন্তানকে নিয়ে প্রায় মাস খানেক ধরে পিত্রালয়ে অবস্থান করছিলেন হেনা বেগম। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে শয়ন কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় পেছিয়ে আত্মহত্যা করেন হেনা বেগম।


বিষয়টি নিশ্চিত করে স্থানীয় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন বলেন, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে শশুর বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন হেনা বেগম।


এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে হয়েছে বলে তিনি জানান।