ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহে জুয়ার আসর পুড়িয়ে দিল কোতোয়ালী থানা পুলিশ এবং ৫ জুয়াড়ী গ্রেফতার

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৮ ডিসেম্বর, ২০২১,  10:00 PM

news image

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা এর কঠোর নির্দেশে ময়মনসিংহ নগরীকে  মাদক,জুয়া, চুরি, ছিনতাই ও অপরাধ নির্মূল করতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ময়মনসিংহ সদর উপজেলার ৩ নং বোররচর ইউনিয়নের রাঘবপুর জৈনক কাদির এর বাঁশের ঝারের ভিতরে দীর্ঘস্থায়ী জুয়ার আসর পুড়িয়ে দিল কোতোয়ালী মডেল থানা পুলিশ এবং  জুয়ার আসর থেকে ৫ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১. তোফায়েল (৩০) পিতা মৃত মিরাজ আলী ২. শহিদুল(৪৮) পিতা মনির উদ্দিন উভয় সাং-চর রাঘবপুর থানা-কোতোয়ালি ৩. মোঃ জাহিরুল(২৭) পিতাঃ মৃত তোতা মিয়া ৪. আমির হোসেন (২৪) পিতা মকবুল হোসেন ৫.আলাল উদ্দিন(৪৮) পিতা-মৃত আক্কাস আলী সর্ব সাং-রামভদ্রপুর কান্দাপাড়া থানা-ফুলপুর সর্ব জেলা-ময়মনসিহ। তিনি আরোও জানান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।