ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে নূরানী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন

#

১৮ ডিসেম্বর, ২০২১,  9:10 PM

news image


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর নূরানী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। শনিবার সকাল আলীপুর নূরানী একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীর সদস্য প্রভাষক মোঃ জামাল উদ্দিনের সন্ঞ্চালনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্ত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আমির হুসেন। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক নজরুল ইসলাম, আল ইসলাম, ব্যবসায়ী শহীদুল ইসলাম,মাওলানা ফরিদ আহমেদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাওলানা বদিউজ্জামান মুরাদ,পরিচালকমন্ডলীর সদস্য, ব্যাংকার নজরুল ইসলাম, বাহার উদ্দিন, এস.আই মাসুদ রানা,আল ইসলাম,মাহমুদুর রহমান রাসেল,জামাল উদ্দিন, রুমন আহমেদ,নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল  হামিদ, আমির হুসেন প্রমুখ।


এসময় বক্তারা বলেন নুরানি  শিক্ষার গুরুত্ব সম্পর্কে এবং ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষার সুফল সম্পর্কে মূল্যবান আলোচনা করেন। এতে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন আলীপুর জামে মসজিদের ইমাম মাওলানা মনুয়ার হুসেন।


সবশেষে সভাপতির বক্তব্য এবং মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।