ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোয়ালন্দ প্রবাসী ফোরাম আয়োজনে অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের ১ টাকায় খাতা ও কলম

#

১৮ ডিসেম্বর, ২০২১,  12:49 PM

news image

রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের ও শহরের অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের ১ টাকায় কলম-খাতা উপহার দিয়েছে গোয়ালন্দ প্রবাসী ফোরাম নামে সংগঠন। 


১৭ই ডিসেম্বর শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার হলরুমে ১ টাকায় খাতা ও কলম ১০০ জন  অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৪ টি খাতা ও ৪ টি কলম

বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবং আব্দুর মমিন নামে এক অদম্য অস্বচ্ছল মেধাবী ছাত্র কে ৫০০০ টাকা উপহার দেওয়া হয়।


সিঙ্গাপুর প্রবাসী মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকির আবদুল জব্বার চেয়ারম্যান রাজবাড়ী জেলা পরিষদ ও সহ-সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মন্ডল মেয়র গোয়ালন্দ পৌরসভার,  প্যানেল মেয়র ফজলুল হক, প্যানেল মেয়র নাছির উদ্দিন রনি,বাবর আলী সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখা প্রমুখ।


 ছাব্বির হোসেন ও নাজমুল হাসান ফারাবির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রনি মন্ডল নির্বাহী সম্পাদক রাজবাড়ী টেলিগ্রাফ।


খাতার পিছনে গোয়ালন্দের বিশিষ্ট প্রবীণ গুণীজনদের নাম ও ছবি দেওয়া আছে।