ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন!

#

১৮ ডিসেম্বর, ২০২১,  12:25 PM

news image


রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। দিবসের সূচনালগ্নেই উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়।


বৃহস্পতিবার সকালে শহীদ মিনারে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক জেলা আ’লীগ সভাপতির উপস্থিতিতে পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান সাংসদ ওমর ফারুক চৌধুরী। পরে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, তানোর প্রেসক্লাব, আ’লীগের অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিকদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, এসিল্যান্ড স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খাঁন প্রমুখ।


এরআগে উপজেলা ডাকবাংলো ফুটবল মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীর রোভার স্কাউটস, গার্লস গাইড ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমাবেশ, কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন করা হয়। শারীরিক কসরত প্রদর্শনে অংশগ্রহন করেন, তানোর পাইলট উচ্চ বিদ্যালয় ও পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এসময় অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণের আয়োজন করা হয়।


শুধু উপজেলা সদরে নয়, পুরো উপজেলার দেড় শতাধিক স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিজয় দিবস উদযাপিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।