ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাফুফের সদস্য নূরুল ইসলাম নূরু

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

১৮ ডিসেম্বর, ২০২১,  12:44 AM

news image

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা।

 শুক্রবার (১৭ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে ভারতের বিপক্ষে জয় লাভ করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাফুফের সম্মানিত সদস্য ও সাফ অ-১৯ ওমেন চ্যাম্পিয়নশীপ ২০২১ গঠিত রিসেপশন উপ-কমিটির ডেপুটি চেয়ারম্যান এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ নূরুল ইসলাম নূরু।


এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই জয়ের মধ্য দিয়ে ফাইনাল খেলার স্বপ্ন আরো উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের। আমি আশা করি আগামী খেলাগুলোতে আমাদের নারী ফুটবল দলের জয়ের এ ধারা অব্যাহত থাকবে।