ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধা জানালেন বঙ্গবন্ধুর দুই কন্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২১,  10:04 PM

news image

পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে নিহত স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা আজ সকালে '৭৫-এর ১৫ আগস্টের কালরাতে শহীদ জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতি বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।


১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে ঘাতকদের হাতে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের বাইরে থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা।