ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

উলিপুরে আওয়ামীলীগ নেত্রীর বিরুদ্ধে পুত্রবধুকে নির্যাতনের অভিযোগ

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১৫ ডিসেম্বর, ২০২১,  9:55 PM

news image

কুড়িগ্রামের উলিপুরে আওয়ামীলীগ নেত্রীর বিরুদ্ধে পুত্রবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। 

উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য মতি শিউলী, তার স্বামী ও তার ছেলের বিরুদ্ধে এ অভিযোগ। 

এ ঘটনায় আহত ওই গৃহবধু স্বামী, শ্বশুর ও শ্বাশুরির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পৌর শহরের মধ্যবাজার এলাকায়। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের আজিজুল ইসলাম মুকুলের মেয়ে সিরাজুম মনিরা ময়ূখ (২৭) এর সাথে প্রায় ১১ বছর পূর্বে আওয়ামীলীগ নেত্রী মতি শিউলীর ছেলে সৌরভ আহম্মেদ ড্রাগন (৩১) এর বিয়ে হয়। ঘর সংসার চলাকালীন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময় স্বামী, শ্বশুর ও শ্বাশুরী গৃহবধুকে নির্যাতন করত বলে অভিযোগে বলা হয়েছে। 


তিনি আরও অভিযোগ করেন, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে শ্বশুর মঞ্জুরুল হক ও শ্বাশুরী মতি শিউলী অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। 

গৃহবধু এর প্রতিবাদ করলে তাদের নিদের্শে স্বামী ড্রাগন তাকে মারপিট করতে থাকে। এ সময় শ্বাশুরি লোহার রড দিয়ে পুত্রবধূকে মাথায় আঘাত করে। 

এ সময় গৃহবধূর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। পরে দুই শিশু সন্তানকে জোর পূর্বক আটকে রেখে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। 

ওই গৃহবধূ অসুস্থ্য অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। 

পরে বিকালে স্বামী সৌরভ আহম্মেদ ড্রাগন, শ্বাশুরি মতি শিউলী ও শ্বশুর মঞ্জুরুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।  

এ বিষয়ে আওয়ামীলীগ নেত্রী মতি শিউলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিভিস করেনি। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তাদের একান্তই পারিবারিক। 

সে কারনে উভয় পক্ষকে ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বলা হয়েছে।