ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

#

১৫ ডিসেম্বর, ২০২১,  8:28 PM

news image

গাইবান্ধার সুন্দরগঞ্জে রুজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে সবুজ ফকির নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। সবুজ ফকির (২৪) সুন্দরগঞ্জ উপজেলার লিটন মোড় এলাকার শাহজাহান ফকিরের ছেলে।

 

জানা গেছে, টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে রুজিনা বেগম ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন সবুজ ফকিরের বিরুদ্ধে। ২০১৮ সালের ৯ এপ্রিল দুপুরে ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যের সামনে শালিস হলে রুজিনা ও সবুজ ফকিরের কথা কাটাকাটি হয়। শালিস শেষে বাড়ি ফেরার পথে পূর্বে থেকে এসে থাকা আসামি সবুজ ফকির রুজিনার পথরোধ করে আবারো কথা কাটাকটির একপর্যায়ে ছুরিকাঘাত করে। তার আর্তচিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন এসে উদ্ধার করে। পরে আহত অবস্থায় রুজিনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসারত অবস্থায় পরদিন ১০ এপ্রিল সন্ধ্যায় মৃত্যু হয় রুজিনার। এরপর রুজিনার স্বামী জহুরুল ইসলাম বাদী হয়ে ১১ এপ্রিল সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফারুক আহম্মেদ প্রিন্স এ রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, আসামি সবুজ ফকির আদালতে ১৬৪ ধারায় সুস্পষ্ট জবানবন্দি দিয়েছেন এবং ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করে।