ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবী দিবসে উজিরপুরে আ'লীগের আলোচনা সভা ও দোয়া মোনাজাত

#

তালহা জাহিদ, বরিশালঃ

১৪ ডিসেম্বর, ২০২১,  11:49 PM

news image

জাতির সূর্য্য সন্তানদের স্মরণে বরিশালের উজিরপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পরিমল কুমার বাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রহিম মাষ্টার, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহব্বায়ক মোঃ রফিকুল ইসলাম  শিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার, সরোয়ার হোসেন সহ প্রমুখ। সভা শেষে ১৪ ডিসেম্বর নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।