ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে জাতির শ্রেষ্ট সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন সাধারন মানুষজন।

#

১৪ ডিসেম্বর, ২০২১,  3:24 PM

news image

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় চিত্রাংকন প্রতিয়োগিতা। শিশুদের মাঝে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরতে এমন উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে সভায় আলোচনা করে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, পৌরসভার  মেয়র নাদের বখত,জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এড. আলী আমজদ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ প্রমুখ ।


এসময় আলোচকরা বলেন, বাঙালি জাতিকে মেধা শূন্য করতেই স্বাধীনতার ৪৮ ঘন্টা আগে এরকম হত্যাযজ্ঞ পরিচালনা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের সহযোগিতা করে এদেশের রাজাকার আলবদর আল শামস। জাতির শ্রেষ্ট সন্তানদের সুনামগঞ্জবাসি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। 


এদিকে সকাল থেকে সুনামগঞ্জ স্মৃতিসৌধে সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। সন্ধ্যায় সুনামগঞ্জ খেলাঘর আসর, যুব ইউনিয়ন, উদীচী ও ছাত্র ইউনিয়ন বদ্ধভূমি ও জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন করবে।