ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জামালগঞ্জ সাহিত্য পরিষদ কর্তৃক 'জলকলি'র মোড়ক উন্মোচন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২১,  8:08 PM

news image

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ সাহিত্য পরিষদ কর্তৃক 'জলকলি'র মোড়ক উন্মোচন করা হয়েছে।সোমবার সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই মোড়ক উন্মোচিত করা হয়।

সাহিত্য পরিষদের আহ্বায়ক পঙ্কজ শীলের সভাপতিত্বে ও সদস্য সচিব এম আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি কলেজের অবসর প্রাপ্ত বাংলা বিভাগের প্রভাষক অখিল চন্দ্র তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের উপদেষ্টা বিদুৎজোতি চক্রবর্তী, মো ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন তালুকদার,

জামালগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জামিল আহমেদ জুয়েল, জামালগঞ্জ পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, খেলাঘর সভাপতি আলী আক্কাছ মুরাদ, বীর মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম কলমদর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ আবু তাহের, নারী নেত্রী শাহানা আল আজাদ, কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সহসভাপতি মোঃ আলী আমজদ, সুনামগঞ্জ জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক,  মারজানা ইসলাম শিবনা সাহিত্য পরিষদের যুগ্ম আহবায়ক বিশ্বজিত রায়, যুগ্ম আহবায়ক বায়েজীদ বীন ওয়াহিদ, সদস্য ডাঃ বিষ্ণুপদ সূত্রধর, মহসিন কবির ,তোফাজ্জল হোসেন রবিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি নুরুল হক,আব্দুস সামাদ আফিন্দী নাহিদ,বীর মুক্তিযোদ্ধা সুধীর পালসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ গণমাধ্যমকর্মীগন।