ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চাটখিলে বিদ্রোহীদের মনোনয়ন প্রত্যাহার করে নৌকার পক্ষে ভোট করার আহবান

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১৩ ডিসেম্বর, ২০২১,  7:42 PM

news image

 নোয়াখালীর চাটখিল উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীদের পক্ষে ভোট করার জন্য আহবান জানিয়েছেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সমবার ১৩ ডিসেম্বর বেলা ১০ ঘটিকায় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর এর বাসায় উপজেলার ৯টি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় নেতারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করার আহবান জানান।