ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে গরু সহ ভারতীয় মালামাল জব্দ

#

১৩ ডিসেম্বর, ২০২১,  7:31 PM

news image

তাহিরপুর সীমান্তে ১৪ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি সহ গরু ও মদের চালান জব্দ করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে,চাঁনপুর বিওপির টহল দল (১৩ ডিসেম্বর) সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকা হতে ১৪ হাজার,শলাকা ভারতীয় নাসির বিড়ি আটক করেছে।যার মূল্য ২৩ হাজার,৮শত টাকা।

অপরদিকে,লাউরগড় বিওপির টহল দল মেইন পিলার ১২০৩ এর নিকট শূন্য রেখা হতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা এলাকা থেকে ৬টি ভারতীয় গরু আটক করে।যার মূল্য ২ লাখ,১০ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো.মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।